ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে যুক্ত হচ্ছে কাক্সিক্ষত ডেমু ট্রেন। আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রামের পটিয়ায় এ ডেমু ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার ডেমু ট্রেন উদ্বোধনের সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, ‘চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশে ছেড়ে যাবে, পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭টায় পটিয়া ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী থেকে ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।’ এছাড়া চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত নতুন একটি ডেমু ট্রেন চালুর কথা রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত: চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়া এই লাইনে দোহাজারীগামী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেন চলাচল করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat