ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ ট্রাষ্টের ২০২১-২০২২ বর্ষের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সুপ্রিমকোর্ট কল্যাণ ট্রাস্টের যুগ্ম সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগ মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির কারণে নির্বাচন স্থগিতের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে দেশব্যাপী শারিরীক ও সামাজিক দূরত্ব বজায় রেখে দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। মহামারির সময়ে এ নির্বাচন অনুষ্ঠিত হলে কোভিড-১৯ বিস্তৃত আকারে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারি সংগঠনের নির্বাচন সংক্রান্ত কার্যক্রমও করোনা জনিত উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ ট্রাস্টের নির্বাচনের তারিখ ও সময় জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat