ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০২-০১
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি সুচিসহ আটক নেতাদের ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে। না হলে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া কিংবা দেশটির গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। আটককৃতদের ছেড়ে না দিলে মিয়ানমারের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন।
উল্লেখ্য, এর আগে সোমবার ভোরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির(এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে সেনাবাহিনী আটক করে।
এছাড়া সেনাবাহিনী এক বছরের জন্যে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।
সেনাবাহিনীর মালিকানাধীন মাওয়াধি টিভির এক ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ প্রয়োজন।
নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম মোকাবেলায় দেশটির নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat