ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০১-৩০
  • ৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘বার্ষিক সাধারণ সভা ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে আজ সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ একটি রেস্টুরেন্টে(বাগিচা) বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিএসপিএ’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক। শোক প্রস্তাব পাঠ করেন বিএসপিএ’র সহ-সভাপতি পরাগ আরমান।
এরপর ২০২০ সালে মৃত্যুবরণ করা বিএসপিএর সদস্য, পরিবারে সদস্য, ক্রীড়াবিদ ও সংগঠকদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
২০১৯ সালের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন বিগত কমিটির দফতর সম্পাদক জিয়াউদ্দিন সাইমুম।
পরবর্তীতে পর্যায়ক্রমে নিজ নিজ প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, অর্থ সম্পাদক রাহেনুর ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম।
এছাড়াও কুষ্টিয়া, কক্সবাজার, যশোর, রাজশাহী ও সিলেট শাখার প্রতিনিধিরা নিজ নিজ প্রতিবেদন পাঠ করেন।
সাধারণ সভায় উত্থাপিত সকল প্রতিবেদনের উপর এরপর আলোচনা হয় এবং সর্বস্মতিক্রমে সকল প্রতিবেদন অনুমোদিত হয়।
২০২০ সালের সেরা শাখা হিসেবে কক্সবাজার শাখার সভাপতির হাতে স্মারক ও প্রাইজমানি তুলে দেয়া হয়। বিএসপিএ’র নতুন সদস্যদের বরণ করার মধ্য দিয়ে এজিএম’র সমাপ্তি টানেন সভাপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat