ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-২৯
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের বর্ষীয়ান বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। দেশের ক্রিকেটে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবার পর রাজ্জাককে সতীর্থ ও ক্রিকেটপ্রেমিরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন। সেই দলে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
‘বন্ধু’ রাজ্জাককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে, তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ।
এতদিন বাঁ-হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিস্ক, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিল না।
অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি, তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।
ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।’
গত বুধবার বিসিবির নবম বোর্ড সভায় রাজ্জাককে নির্বাচক প্যানেলে সংযুক্ত করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সাথে কাজ শুরু করবেন রাজ্জাক। আগামী মাসের শেষের দিকে শুরু হওয়া নিউজিল্যান্ড সফরে প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে রাজ্জাকের। ঐ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দায়িত্ব পাবার সংবাদে রাজ্জাক বলেছিলেন, ‘আকরাম ভাই (বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান) আমাকে ডেকেছেন এবং বলেছেন নির্বাচক হিসাবে আমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।’
আবারো দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে উচ্ছসিত রাজ্জাক। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এটি একটি বড় দায়িত্ব কিন্তু আমি পিছপা হবো না। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আমি জানি, জাতীয় দল নির্বাচন করার ক্ষেত্রে অনেক চাপ থাকবে।’
তিনি আরও বলেন, ‘তবে একই সাথে দেশকে আবারো সেবা করার এটি ভালো সুযোগ। তাই এটি আমার জন্য আনন্দদায়ক। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
দেশের হয়ে ১৫৩টি ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন রাজ্জাক। দেশের অনেক ম্যাচ জয়ের সাক্ষী ছিলেন তিনি।
টেস্টে ২৮, ওয়ানেডেতে ২০৭ ও টি-টুয়েন্টিতে ৪৪ উইকেট নিয়েছেন ৩৮ বছর বয়সী রাজ্জাক। ১৩৭টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪টি উইকেট শিকার করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat