ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-২৭
  • ৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার বিরলে ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
দিনাজপুর ট্রাফিক পরিদর্শক মহসিন আলী জানান, আজ বুধবার বেলা ১১টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- বিরল উপজেলার ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেন এর পুত্র লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীন এর পুত্র মামুন হোসেন (৩০) ও মোজামের পুত্র আনোয়ার হোসেন (৩০)।
বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, আজ বুধবার বেলা ১১টায় মোটর সাইকেল নিয়ে ওই ৩ যুবক দিনাজপুর শহর থেকে বাড়ি ফিরছিলো। তারা বিরল উপজেলার জুলু মুদিখানা নামক স্থানে বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৮-৭৯০২) সাথে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে দুপুর সাড়ে ১২টায় তাদের সহযোগিতায় বিরল থানা পুলিশ লাশ ৩টি উদ্ধার করে।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat