ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী সপ্তাহে যশোরে শুরু হতে পারে কোভিড-১৯ করোনা প্রতিরোধ ভ্যাকসিন প্রদান কর্মসূচি। জেলায় ২৭টি টিম ভ্যাকসিনেশনের কাজ করবে। এছাড়া ছয়টি টিম রিজার্ভ রাখা হবে। প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে; যা আগামী ৪-৫ দিনের মধ্যে যশোরে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর যশোর জেলার জন্য ৯৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেয়ার কথা জানিয়েছে। যা আগামী চারদিনের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছাবে। এরপর ভ্যাকসিনগুলো জেলাই পিআর স্টোরে সংরক্ষণ করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য আমিসহ চারজন প্রশিক্ষণ নিয়ে এসেছি। পরবর্তী নির্দেশনা পেলে আমরাই ভ্যাকসিন প্রদানকারী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে নেব।’
তিনি আরো বলেন, ইতিমধ্যে ভ্যাকসিন দেয়ার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুসারে টিম সিলেক্ট করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে আটটি টিম, পুলিশ লাইন হাসপাতালে একটি, যশোর সেনানিবাসের অভ্যন্তরে সিএমএইচ-এ চারটি এবং সদর উপজেলা বাদে অন্য সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি করে টিম ভ্যাকসিন প্রদানের কাজ করবে। এছাড়া ছয়টি টিম রিজার্ভ রাখা হবে। এর মধ্যে দুটি টিম থাকবে সিভিল সার্জন অফিসে এবং বাকি চারটি টিম যশোর জেনারেল হাসপাতালে রিজার্ভ হিসেবে রাখা হবে।
এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, ‘টিকা প্রাপ্তির তথ্য নিশ্চিত হলেও কবে থেকে টিকা প্রদান শুরু হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। সরকারি সিদ্ধান্ত মতেই এ কাজটি শুরু হবে। তবে আমরা আশা করছি আগামী সপ্তাহের যেকোনো দিন করোনার টিকা দেওয়া শুরু হতে পারে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হচ্ছে।’
সিভিল সার্জন আরো বলেন, টিকা প্রদানের লক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের কাজ চলছে। টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তি অনলাইনে বা সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat