ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০১-২৪
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পথে বিদ্যমান আইনি বাধা দূর করতে প্রয়োজনীয় বিধানের সংযোজন করে আজ সংসদে তিনটি বিল পাস করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পৃথকভাবে বিল তিনটি পাসের প্রস্তাব করেন।
এর আগে গত ১৯ জানুয়ারি এ ৩টি বিলের ওপর উপস্থাপিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে উত্থাপিত আকারো বিল তিনটি পাসের এ সুপারিশ করা হয়।
বিল তিনটি হচ্ছে ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।
বিদ্যমান আইন অনুযায়ি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ ও ফলাফল ঘোষণার বিধান রয়েছে। বৈশ্বিক মহামারি করোনাকালে পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বিল তিনটিতে বিদ্যমান আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত বিল তিনটিতেই পরীক্ষা সংক্রান্ত বিদ্যমান বিধানের পরে, তবে করোনা মহামারি বা অতিমারিসহ ‘এক্ট অব গড’ তথা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা নেয়া সম্ভব না হলে পরীক্ষা ছাড়া অথবা সংক্ষিপ্তাকারে পরীক্ষা গ্রহণ করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ ও ফলাফল ঘোষণা করতে পরবে বলে বিধান করা হয়েছ।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা এবং গণফোরামের মোকাব্বির খান বিল ৩টির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat