ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-২২
  • ৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, আগামীতে পতেঙ্গা-হালিশহর হবে মডেল টাউন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর উত্তর ও দক্ষিণ পতেঙ্গাসহ দক্ষিণ হালিশহর ওয়ার্ডের জনসাধারণকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এ কথা বলেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কিভাবে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে হয়। চট্টগ্রামের পতেঙ্গা হালিশহরের কৃষিজ পণ্য একসময় বেশ সমাদৃত ছিল, বিশেষত পতেঙ্গার তরমুজ মানে বিশেষ একটা ব্যাপার ছিল চট্টগ্রাম ও আশপাশের এলাকায়।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র পৃষ্টের উচ্চতা বেড়ে গেলে জোয়ারে নোনাপানি প্রবেশ করে পতেঙ্গা হালিশহরের সুবিস্তীর্ণ ভূমির অনেকটা পরিত্যক্ত হয়ে যায়। বেড়ীবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ করে এ সমস্যাকে অপার সম্ভাবনায় পরিণত করেছে আওয়ামী লীগ সরকার।
এসময় উন্নত চট্টগ্রাম মহানগর গড়তে নৌকায় ভোট চেয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, পতেঙ্গা সি বীচের আধুনিকায়ন, বিস্তীর্ণ খোলা জায়গাকে পরিকল্পিত ছকে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল, পার্ক, খেলার মাঠ, কালচারাল কমপ্লেক্স এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিংমল সমৃদ্ধ আবাসিক এলাকা গড়ার মধ্য দিয়ে পতেঙ্গা হালিশহরকে পর্যটন ও শিল্পভিত্তিক আধুনিক মডেল টাউন হিসেবে গড়ে তোলার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন আমাদের জাতির জনকের কন্যা। এখানে বিপিসি, ইস্টার্ণ রিফাইনারী, খাদ্যগুদাম, বিমান বন্দর, বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, কেইপিজেড, সিইপিজেড এর মত সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনা থাকায় যান বাহনের চাপ অত্যধিক।
তিনি বলেন, চলমান এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করে নির্মানাধীন কর্ণফুলী টানেলের কাজ সম্পন্ন হয়ে গেলে অনেকটাই যানজটমুক্ত হবে পুরো চট্টগ্রাম। পতেঙ্গা হালিশহরের মানুষকে শহরের অন্য প্রান্তে যেতে আর আগের মত বেগ পেতে হবেনা।
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের ভোট ও দোয়া চাই। আমি যদি মেয়র নির্বাচিত হই, নিরাপদ পরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও পর্যটন পুলিশকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরী করে পতেঙ্গা হালিশহরকে নিরাপদ ও চিত্তাকর্ষক এলাকা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণাণয়ের সাথে সমম্বয় সাধন করে বিশেষ তৎপরতার সাথে কাজ করব।’
গণসংযোগকালে রেজাউল করিমের সাথে ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম, কাউন্সিলর পদপ্রার্থী আবদুল বারেক, ছালেহ আহম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শাহনুর বেগম এবং মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গণসংযোগে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat