ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০১-২২
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডের মুলঘাতক জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঢাকায় আত্মগোপনে থাকাবস্থায় থানা পুলিশ আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চায়নিজ ছোরাটিও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। গ্রেফতারের পর সে স্বীকারোক্তি মুলক জবানবন্ধী দিয়ে হত্যার কথা স্বীকার করেছে। ঘাতক জাহিদুল ইসলামের বয়স ২০। তার পিতা বেপারীপাড়ার টিক্কা বেপারী। সে পেশায় কাঠ মিস্ত্রীর সহকারী।
গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের ফলাফল ঘোষণার পর বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা। পরে অজ্ঞাত ৮০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহিত তরিকুল ইসলাম খানের ছেলে ইকরামুল হাসান খান হৃদয়। এর আগে স্বপন বেপারী নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানিয়েছেন, অন্য আসামীদেরও আটকের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat