ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০১-২২
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিল সরকার বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ২০ লাখ ডোজের চালান ভারত থেকে ব্রাসিলিয়ায় আসার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খবর এএফপি’র।
ব্রাজিলের ভ্যাকসিন কর্মসূচি জোরদারে অত্যন্ত প্রয়োজনীয় এসব টিকা শুক্রবার সরবরাহ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন শুক্রবার সন্ধ্যায় ব্রাজিলে পৌঁছাবে।’
প্রকৃতপক্ষে, এসব ভ্যাকসিন গত সপ্তাহে ব্রাজিলে পৌঁছানোর কথা ছিল।
প্রথমে নিজ দেশে টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর ‘রাজনৈতিক চাপ’ থাকার কারণে এ বিলম্ব হয় বলে প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানান।
বিশ্বে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ মহামারিতে প্রাণ হারিয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ২১ কোটি ২০ লাখ। এদিক থেকে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের সামনের সারিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat