ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-২০
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম নগরীতে ৫দিন দায়িত্ব পালন করবেন। নির্বাচন শুরুর দুই দিন আগে মাঠে নেমে নির্বাচনের দিন ও নির্বাচনের পর আরো দু’দিন মাঠে থাকবেন তারা । এ বিষয়ে নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) আফরোজা শিউলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১২ এ বিধি ৮৬-তে প্রদত্ত ক্ষমতাবলে ভোট গ্রহণের দুই দিন আগে (২৫ জানুয়ারি) থেকে ভোট গ্রহণের দুই দিন পর (২৯ জানুয়ারি) পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা হলেন- চট্টগ্রাম সিটির ১,২ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা, ৩, ৪ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান, ৫, ৬ নম্বর ওয়ার্ডে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল্লাহ কায়সার, ৭, ৮ নম্বর ওয়ার্ডে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরা, ৯, ১০ নম্বর ওয়ার্ডে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, ১১, ১২ নম্বর ওয়ার্ডে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারাফ উদ্দিন আহমদ, ১৩, ১৪ নম্বর ওয়ার্ডে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান, ১৫, ১৬ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল দেব, ১৯, ২০ নম্বর ওয়ার্ডে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান, ২১, ২২ নম্বর ওয়ার্ডে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান, ২৫, ২৬ নম্বর ওয়ার্ডে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দীন খান, ২৭, ২৮ নম্বর ওয়ার্ডে নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী, ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, ৩১, ৩২ নম্বর ওয়ার্ডে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ডে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী, ৩৫, ৩৬ নম্বর ওয়ার্ডে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল, ৩৭, ৩৮ নম্বর ওয়ার্ডে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ।
২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat