ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-১৮
  • ৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর ও নীলফামারীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাসস-এর সংবাদদাতাদের পাঠানো খবরে জানা যায়-
মেহেরপুর : জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৩’শতাধিক পরিবারের মধ্যে কম্বল ও ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ চত্বর প্রাঙ্গনে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের সেক্রেটারি এ্যাড. একরামুল হক হীরা, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রব বিশ^াস, যুব ক্রিসেন্টের যুব প্রধান সামসুজ্জোহা সোহাগ প্রমুখ। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, শীতার্ত অসহায় মানুষ এ সমাজের অংশ। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দুঃস্থ অসহায় মানুষের কল্যাণ করা যায়। তিনি সামর্থ্যবান মানুষদের প্রতি আহবান রাখেন, যার-যার অবস্থান থেকে দুঃস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য।
নীলফামারী : জেলায় ৩৫০ শীতার্তের মধ্যে পৃথক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা শহর ও সদর উপজেলার টুপামারী ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের সামনে ব্যক্তি উদ্যোগে ২০০ নারী পুরুষের মধ্যে একটি করে চাদর বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, জেলা পরিষদের সদস্য আলী হোসেন, সাংবাদিক মীর মাহমুদুল হাসান, ভুবন রায় নিখিল প্রমুখ।
অপরদিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে টুপামারী ব্রিগেড নামের একটি সংগঠন। রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সরওয়ার মানিক। এসময় টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নূরুল করিম উপস্থিত ছিলেন। টুপামারী ব্রিগেডের চেয়ারম্যান মাসুম আলী শাহ ফকির বলেন, ‘দুঃস্থ অসহায় পরিবারের শিশুদের মাঝে মোট ৫৫০ পিস শীতবস্ত্র করা হবে। তারই অংশে ১৫০ পিস বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে রয়েছে সোয়েটার ও জ্যাকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat