ব্রেকিং নিউজ :
এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট
  • প্রকাশিত : ২০২১-০১-১৪
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আলো ছড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার হাসান মাহমুদ। আজ বিকেএসপিতে এক দিনের ম্যাচে ২১ রানে ৪ উইকেট নেন মাহমুদুল্লাহ একাদশের হয়ে খেলতে নামা হাসান। তার বোলিং নৈপুন্যে মাহমুদুল্লাহ একাদশ ৫ উইকেটে হারায় তামিম একাদশকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইতোধ্যে প্রাথমিক দল ঘোষনা করা হয়েছে। স্কোয়াডে থাকা খেলোয়াড়রা মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল একাদশের হয়ে দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়।
বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে ওয়ানডে দলে সুযোগের পথ তৈরি করলেন গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া হাসান।
হাসানের সাথে পারফরমেন্সে উজ্জল ছিলেন মাহমুদুল্লাহও। তবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ দশমিক ২ ওভারে ১৬১ রানে অলআউট হয় তামিম একাদশ।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন। ৩২ বলে ৩৫ রান করেন তিনি। আফিফের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। অধিনায়ক তামিম ইকবাল ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৮ রান করেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ২৭ ও সৌম্য সরকার ২৪ রান করেন।
২১ বছর বয়সী হাসানের ৪ উইকেটের সাথে আরেক তরুণ শরিফুল ইসলাম ২৭ রানে ২টি ও অভিজ্ঞ পেসার আল-আমিন হোসেন ৩২ রানে ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৬২ রানের লক্ষে খেলতে নেমে ৩ রানে ইয়াসির আলির বিদায়ের পর মাহমুদুল্লাহ একাদশের ওপেনার নাইম শেখ দলকে ভালো শুরু এনে দেন। ৫২ বলে ৪৩ রান করেন নাইম। সাইফুদ্দিনের বলে আউট হবার আগে ৭টি চার মারেন তিনি।
ভালো শুরু করেছিলেন মুশফিকুর রহিমও। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। ২৮ রান করেন মুশফিক। তবে দলের হাল ধরে অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ। ৬৪ বলে ৪টি চারে অপরাজিত ৫১ রান করেন তিনি।
অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ৩৬ দশমিক ৫ ওভারেই জয়ের স্বাদ পায় দল।
সাইফুদ্দিন-মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদ ও মেহেদি হাসান ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
তামিম একাদশ : ১৬১/১০, ৩৭.২ ওভার (আফিফ ৩৫, তামিম ২৮, শান্ত ২৭, হাসান ৪/২১, শরিফুল ২/২৭ ও আল-আমিন ২/৩২)।
মাহমুদুল্লাহ একাদশ : ১৬২/৫, ৩৬ দশমিক ৫ ওভার (মাহমুদুল্লাহ ৫১*, নাইম শেখ ৪৩, মুশফিকুর ২৮, মেহেদি হাসান ১/১৬, নাসুম ১/২৯, সাইফুদ্দিন ১/২৯, মুস্তাফিজুর ১/৩৮)।
ফল : মাহমুদুল্লাহ একাদশ ৫ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat