ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০১-১১
  • ৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি রোববার বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন। ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের ন্যাক্কারজনক হামলার পর তার প্রশাসনের শেষ দিনগুলোতে প্রেসিডেন্টকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে তিনি এ চেষ্টা চালাবেন। খবর এএফপি’র।
মার্কিন কংগ্রেসের শীর্ষ ডেমোক্রেট নেতা পেলোসি বলেন, সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অযোগ্য হিসেবে অভিহিত করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে মন্ত্রিপরিষদের প্রতি আহ্বান জানিয়ে সোমবার প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব দেবেন।
পেলোসি বলেন, এ প্রস্তাবের ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সম্মত না হলে ‘আমরা প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রক্রিয়া শুরু করবো।’
তিনি বলেন, ‘আমাদের সংবিধান ও আমাদের গণতন্ত্র রক্ষায় আমরা জরুরি ভিত্তিতে কাজ করবো, কারণ এই প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব উভয় ক্ষেত্রের জন্য চরম হুমকি।’
জো বাইডেনকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ইউক্রেনের নেতাকে চাপ প্রয়োগের জন্য ২০১৯ সালের ডিসেম্বরে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এর আগে আরেকবার ট্রাম্পতে অভিশংসনের প্রচেষ্টা চালানো হয়েছিল।
রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের কারণে সে যাত্রায় তিনি পার পেয়ে যান।
এদিকে ট্রাম্পের উত্তরাধিকারী জো বাইডেনের আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat