ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২৬
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলার যোগাযোগ স্যাটেলাইট বিচ্ছিন্ন

 ভেনিজুয়েলার প্রথম যোগাযোগ স্যাটেলাইট যান্ত্রিক ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্যাটেলাইটটি ২০০৮ সালে উৎক্ষেপণ করা হয়। বুধবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপির।
বিস্তারিত উল্লেখ না করে এক বিবৃতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সিমন বলিভার স্যাটেলাইটটি যোগাযোগের ক্ষেত্রে আর কাজ করছে না।’
সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ সাইট স্পেস নিউজ জানায়, স্যাটেলাইটটির অপর নাম ভেনস্যাট ১, এটি উপবৃত্তাকার কক্ষপথে ১০ দিন ধরে আটকে রয়েছে।
বলিভারিয়ান এজেন্সি ফর এক্টিভিটিজ জানায়, স্যাটেলাইটটি টেলিভিশন সিগন্যালের পাশাপাশি ইন্টারনেট সংযোগ ও মোবাইল টেলিফোনের সিগন্যালের কাজে ব্যবহার করা হচ্ছিল। স্যাটেলাইটটি চীনের তৈরি। হুগো শ্যাভেজ ক্ষমতায় (১৯৯৯-২০১৩) থাকাকালে ২০০৮ সালে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল।
ভেনিজুয়েলা ২০১২ সালের সেপ্টেম্বরে ‘ফ্রান্সিসকো ডি মিরান্ডা’ নামের দ্বিতীয় একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat