ব্রেকিং নিউজ :
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন

নিউজ ডেস্ক:-রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মধ্য এশিয়ার দুটি দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে তাঁর সাত দিনের সরকারি সফর শেষে আজ দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের স্পেশাল ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৫১৯) বিমান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিনী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি তাঁর সাথে দেশের উদ্দেশে রওয়ানা দেন।
এর আগে প্রেসিডেন্ট তাসখন্দে বাংলাদেশের দূতাবাস ঘুরে দেখেন। সেখানে তিনি কেক কাটেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানান। রাষ্ট্রপতি এ সময় দূতাবাস কার্যালয়ে কিছু সময় কাটান এবং দূতাবাসে কর্মরতদের সঙ্গে দুপুরের খাবার খান।
রাষ্ট্রপতি হামিদ তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত কনফারেন্স অব ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেশাসর ইন এশিয়া (সিআইসিএ)’র পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং উজবেকিস্তানে আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে ১৩ জুন ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat