ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক:-  ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ আজ বুধবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীকের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, বিজেএমসি’র পরিচালক মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল মজিদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, কুয়েত-ইরাক যুদ্ধের আগে ইরাক বিজেএমসি’র পাটপণ্যের একটি নিয়মিত বাজার ছিল। ১৯৯৭ সালে গ্রেইন বোর্ড অব ইরাকের সঙ্গে ৩৮ হাজার বেল পাটপণ্য বিক্রয়ের দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইরাক-ইরান যুদ্ধের ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে ৫ দশমিক ৭২ মিলিয়ন ডলারের পণ্যমূল্য অনাদায়ী রয়ে যায়। এ বিষয়ে কাজ করতে তিনি রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান।
রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও ইরাকের বন্ধুত্বের সম্পর্ক শুধু অর্থনৈতিকই নয় ঐতিহাসিকও বটে। ইরাক বাংলাদেশ বন্ধুপ্রতীম দেশ। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সেজন্য ইরাকে বস্ত্র ও পাটখাতের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে তিনি কাজ করে যাবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat