ব্রেকিং নিউজ :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে: মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৬-০৮-১৩
  • ৫৬৬৫৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ছবি: সংগৃহীত
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সম্প্রতি ডেঙ্গু ধরা পড়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। নতুন শো-এর প্রচারণার ব্যস্ততার মাঝেই প্রিয় তারকার এই অসুস্থতায় ভক্তদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ১৩ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পেতে যাচ্ছে করণ জোহরের নতুন রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। সেখানে মোট ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে শ্বেতারও।
তবে শো শুরু হওয়ার ঠিক মুখেই তার এভাবে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন সুস্থ হয়ে তিনি কি এই শো-তে যোগ দিতে পারবেন? শো-টির এক প্রচারণামূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায়।
সেখানে তিনি জানান, কীভাবে তিনি নিজের স্বামীর পরকীয়া বা প্রতারণা হাতেনাতে ধরে ফেলেছিলেন। শ্বেতার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আবারও তুঙ্গে ওঠে।
এর ঠিক আগেই তার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর একটি বিষ্ফোরক সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। শ্বেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে রাজা দাবি করেন, তাদের দাম্পত্য জীবন চলাকালীনই অভিনেত্রী নাকি সিজান খানসহ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন চুপ থাকলেও নিজের ওপর আসা সব অভিযোগের জবাব দিতেই এবার মুখ খুলেছেন বলে জানান রাজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat