ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৩৪৪৫৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের পৌর বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায়  দলীয় কার্যালয়ের সামনে  সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোর্শেদ আযম, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

জেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি সোহেল পারভেজ তার বক্তৃতায়  বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।  তিনি জনপ্রিয় একজন নেতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করার জন্যই ওই মামলা দেয়া হয়। আমরা সরকারের কাছে দ্রুত এ মামলা প্রত্যাহারের আহ্বান জানাই। 

প্রসঙ্গত, ১৭ বছর আগে আয়কর অধ্যাদেশের মামলায় সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীকে সাজা দেওয়া হয়েছিল। ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির ওই মামলায় ২০০৮ সালে শাহরিন ইসলাম চৌধুরীকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। অতিসম্প্রতি তিনি দেশে ফিরে আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat