ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ২৩৩২৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। এ মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। 

বিএনপি’র দাবির সঙ্গে এ দেশের জনগণও নির্বাচন চায় বলে উল্লেখ করেন তিনি।

আজ রোববার টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রচার সম্পাদক বলেন, ১৪, ১৮ এবং ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। জনগণ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তারা চায় পছন্দ মত সরকার।

তিনি আরো বলেন, ‘বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে- আগামী বাংলাদেশ কীভাবে চলবে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। ৩১ দফায় স্বাস্থ্য-শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতার কথা বলা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড দেয়া হবে। প্রতিটি পরিবার এ ফ্যামিলি কার্ড পাবে। স্বাস্থ্য বীমার কথাও চিন্তা করছে বিএনপি।’

সালাউদ্দিন বলেন, বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে, তা পূরণ করেছে।

‘বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চায়- আগে জাতীয় নির্বাচন হোক। পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত দিবে এটি আমরা বলতে পারবো না। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছি, বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে’ -উল্লেখ করেন তিনি।

এ সময় বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী ১২ জুন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat