ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৮
  • ৩৫৩৪৩৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দিত কুড়িগ্রামের অধিকার বঞ্চিত পৌরসভা ও সদর উপজেলাবাসীর প্রায় চার শতাধিক মানুষ।

আজ শ্রক্রবার স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার প্রচার বিভাগের উদ্যোগে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা মাঠে এবং কুড়িগ্রাম পৌর চত্বরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শাড়ি, থ্রি-পিস ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ঈদের সময় বিগত সরকারের দেওয়া চাল ছিল পোকায় ধরা ও খাওয়ার অযোগ্য। এসব চাল বিতরণ কালে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার সাবেক মেয়র মামুন সরকার মিঠু তা আটকে দিয়েছিলেন এবং উলিপুর উপজেলা খাদ্য কর্মকর্তাকে জবাবদিহিতায় আনা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবার ঈদকে সামনে রেখে এসব পণ্য বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, উপ-পরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুল হাসান লিমন, জাহিদ হাসান মুখ্য সংগঠক সাদিকুর রহমান সংগঠক আলমগীরসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat