ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ৩৪৪৫৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনর্নিমাণ’ প্রকল্পের নথি গায়েব করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আজ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। 

আজ দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান পরিচালনাকালে অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র চাওয়া হয়। প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে যে, প্রকল্পটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন হলেও তা বাস্তবায়নের দায়িত্বে ছিল এলজিইডি। এলজিইডি থেকে তথ্য সংগ্রহ এবং প্রকল্পের রেকর্ডপত্রের সঠিকতা যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়া বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ ভাতা ও বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের বাগেরহাট জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

দুদক টিম সরেজমিন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের তালিকা ও বাজেটের বরাদ্দপত্রসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। দ্বৈবচয়নের ভিত্তিতে বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী এবং রিসোর্স পার্সনের সাথে কথা বলে জানা যায় যে, তাদেরকে বাজেটের থেকে কম ভাতা/সম্মানী প্রদান করা হয়েছে। 

অভিযানকালে যানবাহনের তেল খরচ বাবদ বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে পাওয়া যায়নি। লগ বই বিশ্লেষণ করে দেখা যায়, ৩০ কিলোমিটার দূরত্বের জন্য ১৫ লিটার তেলের ব্যবহার করা হয়েছে- যা যথার্থ নয় বলে প্রতীয়মান হয়। সার্বিক বিবেচনায়, ভুয়া বিল ও ভাউচার তৈরি করে প্রশিক্ষণের টাকা আত্মসাতসহ অন্যান্য অভিযোগের সত্যতা রয়েছে বলে প্রাথমিক যাচাইয়ে প্রতীয়মান হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat