ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১২
  • ৩৪৩২৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লুট হওয়া সার্জিক্যাল মেশিন নাটোরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বেলা বারোটায় নিজ দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।


গ্রেফতারকৃত পাঁচজন হলেন, রাজশাহীর  পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ সাব্বির (৩০), বারইপাড়া গ্রামের  মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), নতুন গাঁওপাড়া গ্রামের  আসাদুল মিস্ত্রীর ছেলে মেহেদী হাসান ( ২৩), একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩১) এবং নাটোরের নাটোর সদর থানাধীন পশ্চিম মাটিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে কাওছার আলী কালু (২৫)।


প্রেস ব্রিফিং  পুলিশ সুপার জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিষ্ট মোসাদ্দেক হোসেন সরকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্যে বরাদ্দকৃত কিছু মেশিন ঢাকা থেকে গ্রহন করে ট্রাকযোগে রওনা হন। পথিমধ্যে ৮ অক্টোবর রাত দেড়টার দিকে নাটোর থানার কুটিয়াপাড়া এলাকায় পৌঁছলে ত্রিপল কাটার শব্দ বুঝতে পেরে ট্রাক থামানো হয়। এ সময় দেখা যায়, ট্রাকের ত্রিপল কেটে ঐ সব মেশিন লুট করা হয়েছে।


এ ব্যাপারে নাটোর থানায় মামলা করা হলে গতকাল পুঠিয়া থানার কাঁঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ সাব্বির এবং আশরাফুল ইসলামকে উল্লেখিত যন্ত্রপাতি ও দুইটি মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।


প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও অপস) একরামুল হক এবং নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat