ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ৪৩৪৫৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর জেলায় টানা বর্ষণে জলাবদ্ধতার শিকার কেশবপুর উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মধ্যে আজ ত্রাণসামগ্রি বিতরণ করেছে যশোর জেলা বিএনপি। 
আজ শনিবার দুপুরে কেশবপুরের মধ্যকূল, আলতাপোল ও কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আশ্রয় নেয়া পরিবারগুলোর মধ্যে এসব ত্রাণসামগ্রি বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণের সময় যশোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ব্যবস্থাপনায় বন্যা ও জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে যশোর জেলা বিএনপি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। 
তিনি বলেন, যতদিন প্রয়োজন ততোদিন দুর্যোগকবলিত  মানুষের পাশে থাকবে যশোর জেলা বিএনপি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat