ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৬
  • ২৩৪৩৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আছর সিলেটে দরগাহ হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুত্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিত মিফতাহ সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat