ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বিকেল ৩ টা থেকে মোবাইল নেটওয়ার্ক ৪জি সেবা চালু হয়েছে। সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক ৩ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সন্ত্রাসীদের পরিকল্পিত ধ্বংসযজ্ঞের কারণে সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। যার ফলে আমাদের সরকারি ও বেসরকারি সেবা সহ ফ্রিল্যান্সার এবং ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফিন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারীদের যোগাযোগ ও আর্থিক লেনদেন ব্যাহত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা ধ্বংসকৃত ফাইবার অপটিক্যাল ক্যাবল ও ইন্টারনেট সংযোগ মেরামত করতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যে সারাদেশে ব্রডব্যান্ড সেবা চালু করা হয়েছে।’ 
তিনি বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক ৪জি সেবা ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সমূহ চালুর ব্যাপারে আজ আমরা এসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ (এমটব) এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস সমূহের সাথে বৈঠক করেছি। অপারেটরদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ বিকেল ৩ টা থেকে মোবাইল নেটওয়ার্ক ৪জি সেবা চালু হবে এবং এ ব্যাপারে অপারেটররা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিবে।’
পাশাপাশি, ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত হওয়ার ফলে গ্রাহকদের ক্রয়কৃত ডাটার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বিষয়ে মোবাইল অপারেটরদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক ৩ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat