ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৩৪৩৪৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মাহবুুবুর রহমান আওয়াল,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ শরীফা আক্তার কুমকুম
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহন। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হয় বর্তমান চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও মশিউর রহমান শামীমের মধ্যে। যদিও বিজয়ের শেষ হাসিটা হাসেন মোতাচ্ছিরুল ইসলাম। আনারস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩৬ হাজার ৪১৯টি। আর মশিউর রহমান শামীম কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৭১৫ ভোট। এছাড়াও মুহিবুল ইসলাম শাহীন মোটর সাইকেল প্রতীকে ১০২১৭ ভোট, চৌধুরী নিয়াজ মাহমুদ দোয়াত কলম প্রতীকে ৪ হাজার ৫০৫ ভোট, ওয়াসিম উদ্দিন ঘোড়া প্রতীকে ৩ হাজার ৪৫৬ ভোট, সৈয়দ আশিকুর রহমান হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৮২২ ভোট পেয়েছেন। শতকরা হার ৪৪.১১%।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন মাহবুুবুর রহমান আওয়াল। তিনি পেয়েছেন ২২ হাজার ৫৬৪ ভোট বিজয়ী হয়েছেন, আব্দুর রহমান সেলিম টিয়া পাখি প্রতীকে ২১ হাজার ৫১২ ভোট, কাজল আহমেদ বই প্রতীকে পান ৫ হাজার ৮৯২ ভোট, কাজী মওলানা আব্দুল কাইয়ূম বৈদ্যুতিক বাল্ব ৫ হাজার ৯৮৮ ভোট, মোঃ শহিদুজ্জামান শাহীন গ্যাস সিলিন্ডার ২ হাজার ৯১৮ ভোট, নুরুল হক টিপু চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট, মোঃ মামুন মিয়া পালকী প্রতীকে পান ৪ হাজার ৪২৮ ভোট, সারোয়ার হোসেন উড়োজাহাজ পান ৭ হাজার ৪১৮ ভোট, সোহাগ চৌধুরী তালা পান ৮ হাজার ৮৬৯ ভোট, সালেহ আহমেদ চৌধুরী মাইক প্রতীকে পান ৪ হাজার ৪২৯ ভোট। ভোটের হার ৪৪.০৯%।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে সৈয়দ শরীফা আক্তার কুমকুম ৩৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। নুরুন্নাহার হাঁস প্রতীকে পান ৩০ হাজার ৪৯০ ভোট, ফেরদৌস আরা বেগম ফুটবল ১৩ হাজার ৫৭৮ ভোট, আয়শা খানম রানী প্রজাপতি পান ৬ হাজার ৪৮৪ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat