ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ২৪৩৪৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ের সাথে জড়িত মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। 
তিনি বলেন, তার মৃতদেহ উদ্ধারে আমাদের একটি টিম ও ভারতীয় পুলিশ একযোগে কাজ করছে।
বুধবার ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অব রোড ক্রাশ (ডিএআরসি) সফটওয়্যার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোলকাতার সঞ্জিবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিন্ড উদ্ধার করা হয়েছে তা আসলেই  সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কি না ডিএনএ টেষ্ট করে নিশ্চিত করা যাবে। 
ডিএমপি কমিশনার বলেন, হত্যাকা-ের মোটিভ এখনো ক্লিয়ার না, মূল ষড়যন্ত্রকারী আক্তারুজ্জামান শাহিনকে গ্রেফতার করলে মোটিভ জানা যাবে। শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat