ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ২৩৪৩৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার তিনটি উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
তবে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হওয়ায় মোঃ দেলোয়ার হোসেনকে প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে সভায় তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে, নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ এসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat