ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ২৩৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহী ও রংপুর বিভাগের ছয় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আয়োজিত এক আন্ত:ব্যাংক ক্রিকেট কার্নিভাল শুক্রবার দিন ব্যাপী জয়পুরহাট চিনিকল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগ বনাম রংপুর বিভাগের মধ্যে আয়োজিত ক্রিকেট কার্নিভালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল বাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তৌহিদুল আলম খান এফসিএমএ। তিনি বেলুন উড়িয়ে দিন ব্যাপী ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আখতার উদ্দিন আহমেদ ও রাজশাহী অঞ্চলের রিজিওনাল চীফ ও ইভিপি রাজেনুর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান, জয়পুরহাট চেম্বারের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হাকিম মন্ডল, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, ব্যবসায়ী সুশীল চন্দ্র মন্ডল, জহুরুল ইসলাম প্রমূখ। খেলায় রাজশাহী বিভাগ টীম নির্ধারিত ১৫ ওভারে ৯৯ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। জবাবে ১৪ টিমের বাপ্পি দাস ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। ক্রিকেট কার্নিভাল শেষে বিজয়ী ও রানার আপ টিমের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
ন্যাশনাল ব্যাংক রাজশাহী বিভাগের ১৪ টি শাখা ও রংপুর বিভাগের ১৪ টি শাখা এবং ২০ টি উপ শাখার ৬ শতাধিক কর্মকর্তা কর্মচারী ওই ক্রিকেট কার্নিভালে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat