ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ৪৩৪৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম বাংলাদেশী আম্পয়ার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) এলিট প্যানেলে  অন্তর্ভুক্ত হয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত।  বিশ্ব ক্রিকেটের  নির্বাহি সংস্থাটি  তাদের বার্ষিক  পর্যালোচনা ও নির্বাচন প্রািক্রয়া শেষে  আজ এ ঘোষনা দিয়েছে। 
 আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে,আইসিসি  জেনালেল ম্যানেজার(ক্রিকেট) ওয়াসিম খান , সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার , নিউজিল্যান্ডের অবসরপপ্রাপ্ত আম্পায়ার  টনি হিল এবং বিশেষজ্ঞ  পরামর্শক  মাইক রিলির  সমন্বয়ে গঠিত প্যানেল সৈকতকে এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করে।  এর আগে এমিরেটস  আইসিসি ইন্টারন্যাশনাল আম্পায়ার প্যানেলের সদস্য ছিলেন  সৈকত।
 ২০০৬ সাল থেকে  ইন্টারন্যাশনাল  প্যানেলের সদস্য সৈকত ২০১০ সালের জানুয়ারিতে মিরপুরে বাংলাদেশ- শ্রীলংকার মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে  প্রথমবার আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। 
 আম্পায়ার  হিসেবে সৈকত এ পর্যন্ত পুরুষদের  ১০টি টেস্ট, ৬৩ ওয়ানডে  এবং ৪৪টি টি-টোয়েন্টি  ম্যাচে ফিল্ড  আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।  এ ছাড়া  তিনি নারী  ক্রিকেটে ১৩টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচও পরিচালনা করেছেন।
২০১৭ ও ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ, ২০২৩ পুরুষ বিশ্বকাপ এবং ২০১৮ নারী টি-টোয়েন্টি  বিশ্বকাপেও  দায়িত্ব পালন করেছেন সৈকত। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat