ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনজুরি কাটিয়ে চার মাস পর রশিদ খানের ফেরার ম্যাচে হারলো আফগানিস্তান। গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরেছে আফগানরা। প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন রশিদ। যার মাধ্যমে  আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন রশিদ।
শারজাহতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দুই ওপেনার এন্ডি বলবির্নি ২২ ও অধিনায়ক পল স্টার্লিং ২৫ রান করে আউট হন। ২৭ বল খেলে ২টি চার ও ১টি ছক্কা মারেন স্টার্লিং। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪শ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন স্টার্লিং।
এরপর রশিদ ও অভিষিক্ত নানগেয়ালিয়া খারোতে তোপে  লরকান টাকার ৪, কার্টিস ক্যাম্ফার ০ ও নিল রক ১ রানে আউট হলে  চাপে পড়ে  আইরিশ  মিডলঅর্ডার।  এতে ৭২ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড।
তবে এক প্রান্ত আগলে ঝড়ো হাফ-সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন হ্যারি টেক্টর। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেন টেক্টর। আফগানিস্তানের রশিদ ৩টি ও খারোতে ২ উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারে ৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটাররা লড়াই করার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। এতে ৮ বল বাকী থাকতে ১১১ রানে অলআউট হয় আফগানরা। উইকেটরক্ষক মোহাম্মদ ইশরাক সর্বোচ্চ ৩২ ও মোহাম্মদ নবি ২৫ রান করেন। আয়ারল্যান্ডের বেন হোয়াইট ২০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে আয়ারল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat