ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ৩২৪৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে বিরোধী দল বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান।
এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অসহনীয় উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘জনগণ অনেক আশা নিয়ে মাত্র এক মাস আগে এই সরকারকে নির্বাচিত করেছে। সরকার এভাবে রোজার আগে বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ায়, তাহলে সেটা হবে অসহনীয়। আমি আমাদের দলের পক্ষ থেকে সরকারকে বিনীত অনুরোধ করব, অন্তত পক্ষে গ্যাসের দাম ও বিদ্যুতের দামটাকে এই মুহূর্তে বৃদ্ধি করবেন না।’
তিনি বলেন, ‘সরকার একটা স্থিতিশীলতায় আসুক, দেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থায় আসুক, অর্থনীতি একটা স্বাভাবিক অবস্থায় আসুক তখন এই চিন্তা করেন। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি।’
অপরদিকে বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজার ব্যবস্থা স্থিতিশীল এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat