ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ২৩৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।
সোমবার মধ্যরাতে অভিনয়শিল্পী ও নির্মাতার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে ফারুকীর শারীরিক অবস্থার কথা জানা যায়।  
এদিকে, মঙ্গলবার সকালে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিশা জানান, সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে ফারুকীর। চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসকেরা এও বলেছেন, ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।
এর আগে গতকাল রাতে তিশা ফেসবুক পোস্টে জানান, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।
ফারুকী দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।
কিছুদিন আগে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেটিতে অভিনয়ও করেন তিনি। যেখানে তার সঙ্গে দেখা মিলেছে তিশাকেও।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat