ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৬৮১০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। ইতিপূর্বে কয়েকদিন দুপুরের পর সূর্য দেখা গেলেও শুক্রবার থেকে নওগাঁর আকাশে আর সূর্যের দেখা মিলেনি। কুয়াশায় ঢেকে আছে দিনরাত। শীতে জুবুথুবু মানুষের জীবনযাত্রা।
একান্ত প্রয়োজন না হলে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।  বিশেষ করে শ্রমজীবী মানুষেরা চরম বিপাকে পড়েছেন। জীবিকার তাগিদে বের হতে বাধ্য হচ্ছেন তারা।
নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মোঃ মিজানুর রহমান জানিয়েছেন ,শনিবার সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  
নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা জানিয়েছেন এ বছর শীতে ১ লাখ ২ হাজার ৫শ কম্বল সরকারিভাবে বরাদ্দ পাওয়া গেছে। সাথে সাথে সেসব কম্বল পুরো জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat