ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৫৬৭৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার প্রায় আড়াই লাখ শিশুকে আগামী ১২ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে নাটোরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ।
পাওয়ার পয়েন্টে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণের সুবিধা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রাসেল।
কর্মশালায় জানানো হয়, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিকেন্দ্রে একজন স্বাস্থ কর্মীর সাথে দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat