ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৪৬০৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য (নীলফামারী-২) আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণেই দেশে এতো উন্নয়ন সম্ভব হচ্ছে, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থমকে যাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে।
আজ রোববার বিকেল ৪টার দিকে জেলা সদরের রামনগর ইউনিয়নের খামতপাড়া খালে ‘ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফুটব্রিজ, রেগুলেটর ও কৃষক সমিতির কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন- এখন অবরোধ ডেকে মানুষতো দূরের কথা, দেশের কোথাও নেতা-কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। 
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তৃতা দেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। 
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান জানান, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি ৮২লাখ টাকা ব্যয়ে একটি রেগুলেটর, দুটি ফুটব্রিজ ও কৃষক সমিতির কার্যালয় ঘর এবং ২ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার ৩২২ কৃষকের ৭৫০ একর জমি সেচ সুবিধা পাবে। 
এর আগে দুপুরে সংসদ সদস্য নীলফামারীস্থ বাস ভবনের সামনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১৫ জনের মধ্যে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরণ করেন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat