ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৬৭৯০২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অলিম্পিকে  আবারো ক্রিকেট  অন্তর্ভূক্ত হবার হয়তোবা অবসান হতে যাচ্ছে। ২০২৮ লস এ্যাঞ্জেলস অলিম্পিকে অন্যতম আকর্ষণীয় একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে দেখা যেতে পারে। এ সপ্তাহেই মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) শীর্ষ পর্যায়ের বৈঠকে এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অলিম্পিকের জন্য ২৮টি ইভেন্টের নাম চূড়ান্ত হয়ে গেছে। তবে আয়োজক দেশের প্রস্তাবিত পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে ক্রিকেট অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রস্তাব দিয়েছে অলিম্পিকে পুরুষ ও মহিলা দলের জন্য টি- টোয়েন্টি ফর্মেটে প্রতিযোগিতা আয়োজনের। এ সম্পর্কে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আমরা অত্যন্ত খুশী যে এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার জন্য সুপারিশ করেছে। এখনো যদিও এ বিষয়ে কোন কিছুই চূড়ান্ত হয়নি। প্রায় একশ বছরেরও বেশী সময় পর প্রথমবারের মত অলিম্পিকে ক্রিকেটকে দেখতে পাওয়া সত্যিই এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’
২০২৮ অলিম্পিক কর্তৃপক্ষ এলএ ২৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিই অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আশা উজ্জ্বল করেছে। ক্রিকেট, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ- এই পাঁচটি খেলাকে লস এ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভূক্তির জন্য বিবেচনা করার কথা জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
অলিম্পিক ইভেন্ট হিসেবে বিবেচিত না হলেও কার্যত ক্রিকেট নিজেই এই গেমস থেকে দূরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল।  ২০২১ সালে বার্কলে বলেছিলেন, কোন সময়ই বিডে থাকা সত্ত্বেও আমাদের ক্রিকেট নিজেরাই অনেক বেশী শক্তিশালী। তবে অদূর ভবিষ্যতে অলিম্পিকেও আমরা ক্রিকেটকে দেখতে চাই। পুরো বিশ^ জুড়ে আমাদের এক বিলিয়নেরও বেশী সমর্থক আছে। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ক্রিকেটকে অলিম্পিকে দেখতে চায়।’
অলিম্পিকের মুভমেন্টের অংশ হিসেবে সর্বোচ্চ পর্যায় থেকে ক্রিকেটের প্রতি সমর্থন সবসময়ই ছিল। আইওসির সাবেক সভাপতি জ্যাক রগে ২০১১ সালে বলেছিলেন, ‘আমরা ক্রিকেটের আবেদনকে স্বাগত জানাই। এটা বিশে^র অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনপ্রিয় একটি খেলা এবং টেলিভিশনে এর শক্তিশালী ভূমিকা আছে।’
বর্তমান সভাপতি থমাস বাখও ক্রিকেটের অন্তর্ভূক্তির বিষয়ে সমর্থন জানিয়েছেন। 
আগামী ১৫-১৭ অক্টোবর মুম্বাইয়ে আইওসির কার্যনির্বাহী কমিটির সভায় এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat