ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৫৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এলপিজি’র মূল্য সাশ্রয়ী ও সহনীয় পর্যায়ে রাখতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে। মূল্য ও নিরাপত্তার ইস্যুসহ এলপিজি’র নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ নেয়া আবশ্যক।
আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্যোগে আয়োজিত ‘হোটেল রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নসরুল হামিদ আরো বলেন, সিলিন্ডার নিয়মমাফিক ও যথাযথভাবে পরিবহণ, মজুত ও ব্যবহার করলে সিলিন্ডারজনিত দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পায়। একটি টেকসই এলপিজি’র বাজার প্রতিষ্ঠা এবং এলপিজি’র বাজার প্রসারে যত্রতত্র রিটেইলারের মাধ্যমে এলপিজি’র বিক্রি গ্রাহক বান্ধব হওয়া সময়ের দাবি। হোস পাইপ, রেগুলেটর, গ্যাস ভাল্ভ ইত্যাদির দুর্বলতার কারণে সাধারণত গ্যাস লিক হতে পারে। সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকা আবশ্যক। সিলিন্ডারগুলো নিয়মিতভাবে চেক করাও বাঞ্ছনীয়।
২০০৯ সালে বাংলাদেশের এলপিজি’র বাজার ছিল মাত্র ৬৫ হাজার টন। বর্তমানে এলপিজি’র বার্ষিক চাহিদা ১৪ লাখ টনের বেশি। বিগত ১৫ বছরে দেশের এলপিজি’র ব্যবহার বেড়েছে প্রায় ২০ গুণ। ২০০৯ সালে মাত্র ২ দশমিক ৫ লাখ লোক এলপিজি ব্যবহার করত। এখন ব্যবহার করে প্রায় ৪৫ লাখ। এ সংখ্যা দিন দিন আরও বাড়ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিন কোটিরও বেশি মানুষ এলপিজি’র সুবিধাভোগী। বর্তমানে প্রতিবছর এলপিজি’র বাজার প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। আশা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে এলপিজি’র চাহিদা ৩০ লাখ টনে উন্নীত হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালী। তিনি এলপিজি’র নিরাপদ ব্যবহার ও নিরাপত্তা নিয়ে আলোকপাত করেন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর চেয়ারম্যান মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, বুয়েটের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান (অব.), ওমেরা পেট্রোলিয়ামের হেড অব হেলথ মু: দাউদুর রহমান খান, বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব স্ট্র্যাটেজি ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল ও জেএমআই এলপিজির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat