ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৬৭৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগর (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিলামের জন্য প্লেয়ার্স ড্রাফটে মোট ২০৩ জন স্থানীয় এবং ৪৪৩ বিদেশি খেলোয়াড়ের নাম রেখেছে  টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। আগামীকাল স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হবে এ  নিলাম ।
স্থানীয় খেলোয়াড়দের ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে একমাত্র খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পাবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
‘বি’ ক্যাটাগরিতে চার ক্রিকেটার (৫০ লাখ টাকা), ‘সি’ ক্যাটাগরিতে ১৮ জন ক্রিকেটার (৩০ লাখ টাকা), ‘ডি’ ক্যাটাগরিতে ৩১ জন ক্রিকেটার (২০ লাখ টাকা), ‘ই’ ক্যাটাগরিতে ৭৫ জন ক্রিকেটার (১৫ লাখ টাকা), ‘এফ’ ক্যাটাগরিতে ২৯ জন ক্রিকেটার (১০ লাখ টাকা) এবং ‘জি’ ক্যাটাগরিতে ৪৫ জন ক্রিকেটারকে (৫ লাখ টাকা) রাখা হয়েছে।
বিদেশী ক্রিকেটারদেরও ২০  থেকে ৮০ হাজার ডলারের পারিশ্রমিকে ছয়টি ক্যাটাগরিতে রাখা হয়েছে
রশিদ খান, হাসারাঙ্গা ডি সিলভা, বাবর আজম, ব্রান্ডন কিং, মোহাম্মদ নবি ও অন্যান্য তারকারা আগামী বিপিএলে খেলবেন।
এদিকে, গত মৌসুমে ঢাকা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিতর্কিত অধিনায়ক নাসির হোসেনকে ডাফট থেকে বাদ দেয়া হয়েছে।
২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গের  কারনে অভিযুক্ত আটজন খেলোয়াড়, কর্মকর্তা এবং দলের মালিকদের মধ্যে নাম আছে নাসিরের। বর্তমানে ঐ ঘটনার তদন্ত চলছে।
আগামী মৌসুমে নতুন দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ফরচুন বরিশাল থেকে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব। গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিমকে সাকিবের জায়গা নিয়েছে বরিশাল।
বিপিএলের আসন্ন আসরটি আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat