ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৯৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন’র (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
আজ মঙ্গলবার দুপুরে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুষ্প পুদম চাকমা এবং  মাহমুদা কুলসুম মনি। এসময় প্রসিকিউটর  হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র কুমিল্লা কার্যালয়ে দায়িত্বরত ফিল্ড অফিসার কাজী মো. শাহান।
বিএসটিআইয়ের কর্মকর্তা কাজী মো. শাহান জানান, উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই’র সিএম লাইসেন্স (সার্টিফিকেশন মার্কস) গ্রহণ না করে পণ্য উৎপাদন করছিল শহরতলীর বিসিক সড়কে রয়েল পিভিসি পাইপ এবং রামপুরে এ হোসেন ফুড কনজ্যুমার প্রোডাক্টস। এরমধ্যে রয়েল পিভিসি পাইপকে ৩৫ হাজার টাকা এবং হোসেন ফুড নামে অপর একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ করার আগ পর্যন্ত পণ্য উৎপাদন স্থগিত ও কারখানা দু'টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত।অভিযানে জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat