ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৬৭৯৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার দাগনভূঞা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম, আলু, পেঁয়াজ বিক্রয় করায় দুই মুদি দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় দাগনভূঞা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা। এ সময় মফিজ স্টোরকে ১ হাজার টাকা এবং সুমন ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয় বিষয়ে বাজার মনিটরিং করা হয়। এসময় নির্ধারিত পণ্যসামগ্রী সরকারি মূল্যে বিক্রয় ও মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়।
একই সূত্র জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat