ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ১০৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার কাঁচাগোল্লা ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী নাটোরের কাঁচাগোল্লা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া অনেক গৌরবের। এ অর্জনকে সুসংহত করতে জেলা প্রশাসন কাজ করে যাবে। আদর্শ মান নিয়ন্ত্রণে উৎপাদক ও বিপণন পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এজন্যে উৎপাদক পর্যায়ে জেলা প্রশাসন থেকে লাইসেন্স প্রদান করা হবে। তৈরী করা হবে বেটার বিজনেস ফোরাম। এছাড়া মানহীন কাঁচাগোল্লা বিপণন কার্যক্রম বদ্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো জোরদার করা হবে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, নাটোর জেলা হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টান্ন মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat