ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘ ১১ মাস পর টি-টোয়েন্টি  অধিনায়ক হয়ে ভারতীয় দলে ফিরলেন পেসার জসপ্রিত বুমরাহ। এ মাসেই আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন বুমরাহ। তার ডেপুটি হিসেবে থাকছেন ঋুতুরাজ গায়কোয়াড়।
গত বছরের সেপ্টেম্বরে হায়দারাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বুমরাহ। ঐ ম্যাচে পিঠের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া  বুমরাগ গত  জানুয়ারিতে পিঠে অস্ত্রোপচার করান ।
অস্ত্রোপচারের পর ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসরন  ছিলেন বুমরাহ। রিহ্যাব শেষে সপ্তাহখানেক ধরে নেমে পুরোদমে বোলিং অনুশীলন করেন তিনি। এ সপ্তাহেই ব্যাঙ্গালুরুতেই মুম্বাইয়ের একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেন বুমরাহ। ম্যাচে ১০ ওভারে ২টি মেডেনসহ ৩৪ রানে একটি উইকেট নেন এই ডান-হাতি পেসার। প্রস্তুতি ম্যাচের ফিটনেসের উপর নির্ভর করেই বুমরাহকে দলে ফেরালো ভারতের নির্বাচকরা।
গেল বছর বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। তার নেতৃত্বে ঐ টেস্ট ৭ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করেছিলো ভারত। ঐ সিরিজে ১২৫ রান ও ২৩ উইকেট নিয়ে যৌথভাবে জো রুটের সাথে সিরিজ সেরা হয়েছিলেন বুমরাহ।  
বুমরাহর মত পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার প্রসিধ কৃষ্ণও। গত বছরের আগস্টে জিম্বাবুয়ে সফরের পর ছিটকে যান তিনি। গেল ডিসেম্বরে অস্ত্রোপচার করিয়েছেন কৃষ্ণও।
এশিয়া কাপ ও বিশ^কাপকে সামনে রেখে দলের সিনিয়রদের বিশ্রামে রাখা হয়েছে। এশিয়ান গেমস টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বেশিরভাগ খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে ভারত।
আইপিএলে দুর্দান্ত ব্যাটিং পারফরেন্সের পুরস্কার হিসেবে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা ও মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং।
আগামী ১৮ অগাস্ট থেকে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। একই মাঠে পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২০ ও ২৩ আগস্ট।
আয়ারল্যান্ড সফরে ভারত দল : জসপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশ^সী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদিপ সিং, মুকেশ কুমার ও আভাশ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat