ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেড় কোটি টাকা ব্যয়ে শহরতলীর দীঘাপতিয়া এলাকায় তিন একর জমির উপরে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, শেখ রাসেল ছিলো প্রাণবন্ত মেধাবী শিশু। শেখ রাসেল স্মরণে নাটোরের শিশুদের বিনোদনের জন্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্যে জেলা পরিষদে আমার অনুকূলে বরাদ্দ দেড় কোটি টাকা ব্যয়ে আপাতত নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। আধুনিক এ পার্ক নির্মাণে প্রয়োজনীয় আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে পর্যায়ক্রমে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, প্রাথমিক নকশাঁ অনুযায়ী জেলা পরিষদের জায়গার উপরে নির্মাণ কাজ শুরু করা হলো। পর্যায়ক্রমে আরো বরাদ্দ এবং নির্মাণ কাজ চলতে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকীব বাকী ও কামরুন্নাহার কাজল, নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দীলিপ দাস, জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat