ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা আজ দুপুরে চায়না সাউদার্ণ এয়ারলাইনস যোগে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 
চীন সফরকারী বামপন্থী দলগুলির প্রতিনিধিদলে রয়েছেন- জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি। এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসাবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।
বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।
এ সফরের প্রাক্কালে গতকাল ২৩ জুলাই সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং আজ দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat