ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলার আক্কেলপুরে রেলষ্টেশনের অদূরে আমুট্র রেল ক্রসিংয়ের পার্শ্বে  গতকাল শুক্রবার সন্ধ্যার আগে  ট্রেনের ধাক্কায়  এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণ জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের চক জয় পার্বতীপুর গ্রামের  মন্টুর ছেলে বঙ্গ(২৫)।
প্রত্যক্ষদর্শী ও আমুট্ট লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেট কীপার রুপা পারভীন জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন আমুট্র রেল ক্রসিয়ের দক্ষিণ পার্শ্বে  ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
 তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যার কিছু আগে ঈদ স্পেশাল ট্রেনটি আমুট্ট লেভেল ক্রসিং অতিক্রম করার পর রেল সেতুর উত্তর দিকে রেললাইনের পাশে এক তরুণকে পড়ে থাকতে দেখেন লোকজন। তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং দেখেন ওই তরুণের ডান পা ভাঙা আর মাথা ফেঁটে রক্ত ঝরছিল। মনে হয় তখনও তরুণ নিঃশ্বাস নিচ্ছিলেন।  মিনিট দুয়েক পর তরুণ মারা যান। তরুণের বয়স আনুমানিক ২৫ বছর হবে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান,  ওই তরুণ হেলেদুলে রেললাইনের ওপর দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে পাথরের ওপর পড়ে যান।
আক্কেলপুর রেল ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে  সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে  খবর দেওয়া হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat