ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০২
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আগুনে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা (নয়াপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে দুটি সেমি পাকা ও ১১টি টিনশেডের ঘর রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্তরা হলেন- রুবেল মিয়া, তোতা মিয়া, জবরিল মিয়া, সাইকুল ইসলাম, মোহাম্মদ মিয়া, বজলুর রহমান, মানিক মিয়া, জজ মিয়া, মোস্তাকিম মিয়া, শরীফ মিয়া, হক মিয়া, খায়রুল ইসলাম ও রহিমা আক্তার।

কেন্দুয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ বিপুল কুমার ঘোষ বলেন, প্রায় তিন ঘণ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূঞা বলেন, সবকটি পরিবারই দরিদ্র। আমাদের সাধ্যমতো তাদের সহযোগিতা করব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আপাতত শুকনো খাবার ও কিছু কম্বল দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে পরবর্তীতে তাদের জন্য ঢেউটিন ও নগদ টাকার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat