ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান , নওগাঁ জেলা প্রতিনিধ:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন, খুব শিগগিরই কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে’ বলে নিশ্চিত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার (২ মার্চ ) সকাল ১০টায় জেলার পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, এক ব্যক্তি বার বার ওএমএস এর চাল নেয়। সে আবার চাল বিক্রি করে দেয়। আবার অনেকে পায় না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএস এর চাল কিনতে পারবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, দেশে চালের অনেক মজুত আছে, কোনো অভাব নেই। আমনের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের চাষ শুরু হয়েছে।কৃষককে নায্যমূল্য দিতে হবে।নিন্ম আয়ের লোকদের কোন সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএস এ ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লক্ষ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।এসময় পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন। এসময় তিনি গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat